প্রকাশিত: ০৫/০৯/২০২০ ৯:৩৫ এএম , আপডেট: ০৫/০৯/২০২০ ৯:৪১ এএম

সরকার ও এনজিও সংস্থার নানা বিধিনিষেধ থাকা সত্বেও প্রেমের টানে রোহিঙ্গা তরুণী নিয়ে উধাও এনজিও কর্মী শফিউল্লাহ। জানা যায় উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা তরুণীকে নিয়ে উধাও হয়েছেন এনজিও কর্মী হ্নীলার শফিউল্লাহ নামের এক যুবক।

রোহিঙ্গা তরুণীর বাবা জাহেদ হোসেন জানান- শফিউল্লাহ দীর্ঘদিন ধরে এই ক্যাম্পে চাকরির সুবাদে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার মেয়ে গতকাল সন্ধ্যায় পানির জন্য বের হয় আরগ ফিরে অাসেনি। এরপর থেকে সম্ভাব্য অনেক জায়গায় খুঁজাখুঁজির পরও অামার মেয়েকে না পেয়ে শফিউল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইলে শেষবারের মত কথা হয় জয়নুব বেগমের সাথে এরপর থেকে সেই মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

ওই তরুণীর নাম জয়নুব বেগম (১৬)। সে মিয়ানমারের মংডুর জাহেদ হোসেন এর মেয়ে। মিয়ানমার থেকে পালিয়ে এসে তরুণীর পরিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প ৮ এর ব্লক বি ৩৩ নম্বর ক্যাম্পে বসবাস করে অাসছে।

এই বিষয়ে হ্নীলার আলী আকবর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে এনজিও কর্মী শফিউল্লাহর মোবাইলে ০১৮৪৯৭০০৭২০ যোগাযোগ করা হলে তিনি কিছুদিন ধরে ওই রোহিঙ্গা তরুণীর সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও এখন তিনি জয়নুব বেগমকে নিয়ে যায়নি বলে জানান।

রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান জয়নুবের পরিবার।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer