প্রকাশিত: ১০/০৬/২০২২ ১০:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝি (নেতা) নিহতের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে করা মামলায় ১৫ জনকে এজাহার নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) উখিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, উখিয়া ক্যাম্প ১৮ এ দুষ্কৃতকারীদের হামলায় নিহত বি ব্লক এর মাঝি (নেতা) আজিম উদ্দিন হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী সনসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (উখিয়া থানা/ নং-৫২)। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আরো ১৫/২০ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ময়না তদন্ত শেষে পারিবারিক ভাবে ক্যাম্প-১৮, ব্লক-এল/১৬ এর কবরস্থানে ৮ এপিবিএন পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গতকাল ৯ মে রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ৮ এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত আক্রমনে তিনি নিহত হন। এসময় আরো দুই জন মারাত্মক ভাবে আহত হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...