প্রকাশিত: ২১/০৮/২০১৮ ৩:২১ পিএম

হুমায়ুন রশিদ,টেকনাফ 

টেকনাফের র‌্যাব সদস্যরা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ২জনকে আটক করেছে।

জানা যায়, গত ২০ আগষ্ট বিকাল ৫টারদিকে র‌্যাব-৭, এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-বøক, ১১৭নং শেডের বাসিন্দা মোঃ রফিক মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কূলগাঁও মাদ্রাসা রোডের বাসিন্দা মোহাম্মদ সোলতানের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৯), কক্সবাজারের নাপিতখালী বাঁশকাটার দিল মোহাম্মদের পুত্র মোঃ ইউসুফ (৩৫) কে আটক করে।

তাদের দেহ এবং হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯শ ৫৮পিস ইয়াবা বড়ি, নগদ টাকা, মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পেশাদার মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত দ্রব্যাদিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...