প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৭:৩০ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৭:৩০ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে। রোহিঙ্গা নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি’র সঙ্গে পৃথক মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিত করতে রাখাইনে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবেশ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের জন্য মার্কিন সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সঙ্গে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিআইজি মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। তিনদিনের সফরে মঙ্গলবার দুপুরে নৌপথে বরিশাল এসে পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...