প্রকাশিত: ১৭/০৫/২০১৮ ১২:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৩ এএম

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক ঢাকায় শুরু হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোর দেবে ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নতুন একটি তালিকা মিয়ানমারকে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থো। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত বছর ১৯ ডিসেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। চলতি বছর ১৫ জানুয়ারি মিয়ানমারে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ঢাকায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে ইতোমধ্যেই মিয়ানমারকে ৮ হাজার ৩২ জনের একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। এই তালিকা থেকে মিয়ানমার যাচাই-বাছাই করে ১ হাজার নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের বৈঠকে নতুন একটি তালিকা হস্তান্তর করা হবে।

যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সামনে রেখে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী ইতোমধ্যেই ঢাকায় এসেছেন। বুধবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিমের এক বৈঠক হয়েছে। বৈঠকে মিয়ানমারের পরিস্থিতি তুলে ধরেছেন রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer