উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৯:২৭ এএম

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দ্রুত কক্সবাজার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দেখা করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজ কার্যালয়ে জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে প্রতিমন্ত্রী মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ জাপান।’

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে তারা জাপানের উন্নয়ন সহায়তা, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী কক্সবাজার থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ইওয়ামা তার দায়িত্ব পালনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...