প্রকাশিত: ১৪/০৬/২০২২ ৭:২৬ এএম


কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ হত্যাকান্ডের মূলহোতা এজাহারনামীয় আসামী মৌলভী আনাসকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

সে ক্যাম্প-১৯ এর ব্লক-ডি/৫ এর মৌলভী জকরিয়ার ছেলে মৌলভী আনাস (৪০)। তিনি মামলার ১৪ নং আসামী।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ হতে তাকে আটক করা হয়য়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যা কান্ডের পর থেকে মৌলভী আনাস অনেকটা আড়ালে চলে যায়। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তাকে আটক করা হয়। সে এই হত্যা কান্ডের মাস্টার মাইন্ড বলে জানাগেছে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে স্থানীয় থানায় সস্থান্তরে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গেলো ৯ মে রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ৮ এ রোহিঙ্গা সন্ত্রাসীদের অতর্কিত আক্রমনে রোহিঙ্গা মাঝি (নেতা) তিনি নিহত হন। এসময় আরো দুই জন মারাত্মক ভাবে আহত হয়। পরের দিন তার স্ত্রী বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারের সূত্র ধরে ১১ জুন এজাহার নামীয় আরো তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer