প্রকাশিত: ০২/০২/২০২২ ৮:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার বিচারকার্যের ওপর থেকে আপত্তি তুলে নিয়েছে দেশটির ছায়া সরকার। সেনা অভ্যুত্থানের এক বছর পূর্তিতে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকার। সেখানে মামলাটির বিচারকার্য থেকে আপত্তি তুলে নেওয়ার ওই ঘোষণা দেওয়া হয়েছে।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনীতিক, আইনপ্রণেতা ও জান্তাবিরোধী আন্দোলনকারীদের নিয়ে গঠিত হয় এ ছায়া সরকার। খবর রয়টার্সের।

ছায়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে, আইসিজের তরফে সেই বিষয়ের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে জান্তা সরকার এখন যেসব নৃশংস অপরাধ সংঘটিত করছে, সেগুলো বন্ধ হওয়ার পথ তৈরি হবে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত অবস্থিত।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

জাতিসংঘের তদন্তকারী দল বলেছে, গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer