প্রকাশিত: ১৮/১২/২০১৯ ১:২৭ পিএম , আপডেট: ১৮/১২/২০১৯ ১:২৮ পিএম

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এ অবস্থায় আবারো রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে কক্সবাজারে প্রতিনিধি দল পাঠিয়েছে মিয়ানমার।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছায় প্রতিনিধি দলটি। ৭ সদস্যের প্রতিনিধি দলে কারা রয়েছেন তা এখনো জানা যায়নি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, প্রতিনিধি দলটি প্রথমে কুতুপালংয়ের ৪ নং ক্যাম্পে যাবেন। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সম্পর্কিত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা করে গাম্বিয়া। ওই মামলাটি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এরই মধ্যে আবারো প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার। বার্তা২৪

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...