প্রকাশিত: ০২/০৭/২০১৮ ৮:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৫ এএম

প্রেস বিজ্ঞপ্তি:

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারনে ক্ষতিগ্রস্ত নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী টেকনাফ সদর ইউনিয়নের ১০৯৪ জন জেলেদের মাঝে ২০ কেজি করে চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। সোমবার সকালে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই চাউল বিতরন করা হয়।

এসময় এমপি বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলেদের কথা চিন্তা করে এই চাউল বরাদ্দ করেছেন। রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ভবিষ্যতে আরো সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারন আওয়ামীলীগ গরীবের সরকার।

জননেত্রী শেখ হাসিনা গরীবের পেটের খবর নেয়। তাই সকল শ্রেনী পেশার মানুষকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে। সদর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ইউপি সদস্য শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলম প্রমূখ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...