প্রকাশিত: ২২/০৭/২০২২ ৬:৪৯ এএম

কক্সবাজারে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় অই ক্যাম্পের হেড মাঝি সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ( ২১ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন, ৪নং ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)।

বিষয়টি মুঠোফোনে টিটিএনকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক। তিনি বলেন, ” সন্ধ্যায় ক্যাম্প-৪ এর হেডমাঝি সহ চারজন কে হামলা চালিয়ে গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।” এই ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

আহত হেড মাঝি মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ মোরশেদ বলেন, উগ্রপন্থী সংগঠন আরসা এই হামলা চালিয়েছে। তিনি বলেন,” আরসা কমান্ডার ফারুকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল সন্ধ্যার দিকে এই হামলা চালায়।”

এঘটনার পর ৪নং রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer