প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ৬:৪১ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্প হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য, তিন জনকে আটক করেছে পুলিশ। তবে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিব ও র‌্যাব।

বৃহস্পতিবার টেকনাফের শালবন ব্যাটলিয়নের এই আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। গুলি করে হত্যা করা হয় আনসার কমান্ডার আলী হোসেনকে। লুট হয় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে আটক করা হয়েছে দুই নারীকে। এরআগে সদর হাসপাতাল থেকে, আটক করা হয় মোহাম্মাদ আমিন নামের এক ব্যক্তিকে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজ শফিকুল ইসলাম জানান, “রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি এ ঘটনায় জড়িত বলে ধারণা করছেন পুলিশ। ঘটনার পর দুর্গম পাহাড়ে দুর্বৃত্তরা আত্নগোপন করেছে বলেও তথ্য আছে পুলিশের কাছে। ”

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer