প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ১১:২৬ এএম , আপডেট: ২৭/০৭/২০১৯ ১১:২৭ এএম

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আবার তাদের দেশে ফিরিয়ে নিতে রাজি করানোর জন্য বাংলাদেশ সফরে আসা মিয়ানমারের ১৯ সদস্যের প্রতিনিধি দল এখন কক্সবাজারে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি দেখতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট সোয়ে’র নেতৃত্বে প্রতিনিধিদলটি কক্সবাজার পৌছেছে ।

শনিবার সকাল পৌনে দশটার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌছান। সেখান থেকে তারা ইনানীতে রয়েল টিউলিপ হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গা নেতাদের সাথে বৈঠক করবে দলটি।

তাদের সাথে রয়েছে ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান: প্রতিনিধিদলের সদস্যরা কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। তারা রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে কি রকম সুযোগ সুবিধা দিচ্ছেন সে ব্যাপারে তাদের জানাবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশী রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে দ্বিতীয়বারের মত রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার। চ্যানেলআই

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...