উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১১/২০২৩ ৬:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও)’র সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন।

নিহত যুবকের নাম মোহাম্মদ ইউনুস। সে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর মুহাম্মদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, ৩ নম্বর ক্যাম্পের ডি/৪৮ ব্লকের জয়নালের ছেলে সৈয়দুল্লাহ (১৫) ও একই ব্লকের নুরুল আমিনের মেয়ে নুর সিতারা। তাৎক্ষণিক ভাবে বাকীদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জনান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে আরসা ও আরএসওর লোকজন অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে মোহাম্মদ ইউনুস নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আইএমও হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...