প্রকাশিত: ০৪/০৯/২০২০ ৪:৩৪ পিএম , আপডেট: ০৪/০৯/২০২০ ৪:৩৪ পিএম
রোহিঙ্গা

সংবাদদতা::

রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটি ও ঝগড়ার জেরে হামলা চালিয়ে এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হামলার আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে ওখানে শুক্রবার ভোরে মারা যায় যুবক।

নিহত নুর আলম (২৫), চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২ এর মৃত নুর হোসেনের পুত্র।

এপিবিএনর পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২’র ৩৮৮ নম্বর ঘরের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে জান্নাতের পক্ষের সাত থেকে আট জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে শুক্রবার ভোর ৫টার দিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer