প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামে ল্যাপটপ ব্যাগের ভেতরে করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আফতার মিয়া ওরফে আরিফ (৫৯) ও মো. আল আমীন (৩২) এবং খুলনার ডুমুরিয়ার নীহার রঞ্জন মল্লিক (৩৫)। তাদের কাছ থেকে পাওয়া গেছে সাড়ে পাঁচ হাজার ইয়াবা।
পুলিশ বলছে, ওই তিনজন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের এক এনজিওকর্মীর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে খুলনা ও গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চট্টগ্রাম শহরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ওই তিনজনকে পুলিশ আটক করে।

“তাদের মধ্যে আল আমীন ও নীহারের পকেট থেকে ৮০০ ও ৬০০ ইয়াবা পাওয়া যায়। পরে আফতাবের সঙ্গে থাকা ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে দেখা যায় ব্যাগের প্রটেক্টরের দুই পাশে কৌশলে ইয়াবা সাজিয়ে রাখা।”
প্রায় দুই ঘণ্টা তল্লাশি করে প্রটেক্টরের দুই পাশ থেকে চার হাজার ইয়াবা বের করা হয় বলে গোয়েন্দা কর্মকর্তা মইনুল জানান।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন বলেছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিওকর্মীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা নিজেদের এলাকায় নিয়ে যাচ্ছিল। তারা আগেও এভাবে ইয়াবা পাচার করেছে।”
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...