প্রকাশিত: ১০/০৬/২০১৮ ১১:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
শুরুতে যুদ্ধটা ছিলো হাতির সঙ্গে, এবার রোহিঙ্গা ক্যাম্পে পাওয়া গেলো অজগর। বারো ফুট (৩.৬ মিটার) লম্বা এই জাতের অজগর এখন বাংলাদেশে বিপন্ন। তারই একটি উদ্ধার করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে।

অজগরটি উদ্ধারে সহায়তা করে এলিফ্যান্ট রেসপন্স টিম(ইআরটি) উদ্ধার করে। ইউএনএইচসিআর এর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দি কনজারভেশন অব ন্যাচার(আইইউসিএন) হাতি ও মানুষের সংঘর্ষ রোধ করতে এই স্বেচ্ছাসেবক দলটি গঠন করে।

১০ মিটার পর্যন্ত বড় হতে সক্ষম এসব অজগরই বিশ্বের সবচেয়ে বড় আকৃতির সাপ, যেটা পরিবেশগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রজাতি। বড় কুতুপালং-বালুখানি ক্যাম্পে এক রোহিঙ্গা অজগরটি আটক করে। এরপর ইআরটি আইইউসিএনকে খবর দিলে ইআরটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি বাংলাদেশ বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer