প্রকাশিত: ০২/১০/২০১৯ ৫:৫৬ পিএম , আপডেট: ০২/১০/২০১৯ ৫:৫৭ পিএম

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে দুই দিনের সফরে কক্সবাজার সফরে গেছেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা। বুধবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুই দিনব্যাপী এ সফরে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত, তুরস্কসহ প্রায় ২০টি দেশের উপদেষ্টারা।

এ সফরে তারা একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন, রোহিঙ্গাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিভিন্ন বিদেশি দাতা সংস্থার কার্যক্রম ও শরণার্থী শিবির ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তাব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের এ সব নাগরিকদের বর্তমান অবস্থা, সেখানে ফেরত যাওয়ার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া উদ্দেশ্যে বিদেশি সামরিক উপদেষ্টাদের এ সফরের আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...