প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৭:৪৯ পিএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনলেন ১২ দেশে রাষ্ট্রদূতরা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিভিন্ন রোহিঙ্গা শিবিরে পরিদর্শনে যান তারা। প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক, ইংল্যান্ডের রাষ্ট্রদূত।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, বিকেলে তাঁরা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের কাছে তাদের সার্বিক বিষয়ে কথাও বলেন তাঁরা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূতরা। মতবিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগনের উপর কী ধরণের প্রভাব পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...