প্রকাশিত: ০৯/০৩/২০২১ ৭:৩৪ এএম , আপডেট: ০৯/০৩/২০২১ ৭:৩৪ এএম

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব শক্তিগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশ্ব শক্তিগুলো ব্যর্থ, যা তাদের জন্য লজ্জার। পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা গণহত্যার দায়ে অল্প কিছু সেনা কর্মকর্তাকে নিষিদ্ধ করছে, যা যথেষ্ট নয়। সব দেশই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যারা শান্তি নিয়ে কাজ করে, তারাও নীরব।’

সোমবার (৮ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব আয়োজিত ‘নারী কূটনীতি’ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুতুপালং বা ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া সমাধান নয়। তাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।’

ড. মোমেন বলেন, ‘নারী দিবসে আমি বলতে চাই, সবচেয়ে বেশি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিঙ্গা নারীরা, যারা সবকিছুই হারিয়েছে। বাংলাদেশ যথাযথভাবে দায়িত্ব পালন করলেও মিয়ানমার তা করছে না। প্রত্যাবাসন শুরু করার জন্য একটি তালিকা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ তাদের প্রত্যাবাসন শুরু করতে বলেছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস‌্যা সমাধান না করা হলে এ অঞ্চলে শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’

‘প্রায় তিন বছর আগে মিয়ামারের সেনারা রোহিঙ্গাদের টার্গেট করে হত্যা ও ধর্ষণ করেছিল এবং রোহিঙ্গাদের গ্রামগুলো পুড়িয়ে দিয়েছিল। জাতিসংঘ, রিফিউজি ইন্টারন্যাশনাল, ইউনাটেড স্টেটস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আরও অনেকেই এ বিষয়টি দেখেছে। সে সময় ৮ লাখেরও বেশি রোহিঙ্গা গণহত্যা থেকে বাঁচতে পালিয়ে এসেছিল। বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করছে,’ বলেন ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের সুযোগ নেই। সংবিধানে সে অধিকার দেওয়া নেই। পুরুষ শ্রমিক পাঠালে নারীদেরও সুযোগ দিতে হবে, এটাই সাংবিধানিক নিয়ম।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...