প্রকাশিত: ০২/০৩/২০২১ ৭:১৩ এএম

গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক আদালত আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (১ মার্চ) মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ইউসিফ আলদোবে।

সাক্ষাতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ মানবিক সহায়তার যে অনন্য নজির স্থাপন করেছে তার ভূয়সী প্রশংসা করে ওআইসির প্রতিনিধি দল। ভাসানচরের কথা উল্লেখ করে তারা নিজেদের সন্তোষের কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উল্লেখ করে প্রতিনিধি দলটি জানায়, রোহিঙ্গাদের জন্য ওআইসি মানবিক ফান্ড তৈরি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, তিনি দেশটিকে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে আরও আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

আলাদা এক সাক্ষাতে ওআইসির ফান্ড থেকে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ ও গাম্বিয়ার পাশে থাকতে সংস্থাটিকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় ওআইসিকে সব ধরনের সহযোগিতার কথা জানান প্রতিমন্ত্রী। তখন ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় সফররত দলটি।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer