প্রকাশিত: ০২/০৬/২০২১ ১১:১৪ এএম , আপডেট: ০২/০৬/২০২১ ১১:২৩ এএম

ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
উখিয়ায় রেড জোন চলছে নামকাওয়াস্তে। উখিয়া সদর স্টেশনে কিছু দোকানপাট বন্ধ থাকলেও , কুতুপালং ববাজারে বেহাল দশা। দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বাজারগুলোতে জনতার উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুতুপালং বাজারের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। এখানে রেডজোন নেই বললেই চলে, বেশিরভাগ দোকানপাট খোলা, দোকান গুলোতে জনতার উপচে পড়া ভিড়, মুখে নেই মাস্ক,নেই দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা।বাজারে গেলে বোঝার উপায় নেই এখানে রেড জোন চলছে। রেড জোন ঘোষণার প্রথমদিনে কুতুপালং বাজারে জনগণের মধ্যে সচেতনতার বালাই নেই। যে যেভাবে পারে বিভিন্ন অজুহাতে বের হয়ে যাচ্ছে বাজারে। কেউ কেউ প্রয়োজন ছাড়াই রেড জোন কি তা দেখার জন্যই বাইরে বের হচ্ছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য। কিন্তু যতক্ষণ প্রশাসন রাস্তায় থাকে ততক্ষণ জনগণ আড়ালে লুকিয়ে থাকে। প্রশাসন অন্য স্থানে চলে গেলেই আবার সেই পুরোনো চেনা রুপ। যেন চোর পুলিশ খেলা চলছে জনতা ও পুলিশের মধ্যে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer