প্রকাশিত: ১০/০৬/২০২০ ৪:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজার পৌর শহরে রেড জোন এলাকায় নির্দেশনা অমান্য করেই খাবারের হোটেল খোলা রাখার দায়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) চারটি খাবার হোটেলকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের এই আর্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার।

এসিল্যান্ড শাহরিয়ার মুক্তার বলেন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ, পৌরসভার জনপ্রতিনিধিগণ, স্বেচ্ছাসেবকসহ সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য রক্ষায়।

এক্ষেত্রে নাগরিকদের সর্বোত্তম সহযোগিতা আমাদের কাম্য। কিন্তু অনেকেই লুকোচুরি খেলে দোকান বা হোটেল খোলা রাখছে। এতে নিজের, দশের এবং দেশের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছেন। এই রেড জোন বাস্তবায়নে বুধবার দুপুরে কক্সবাজার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নির্দেশনা অমান্য করে খোলা রাখায় চারটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...