প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ১:৩৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৩ পিএম

নিউজ ডেস্ক: :
ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো না হওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনার কথা জানান। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করতে দেওয়ার কথাও বলেন তিনি।

সোমবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তায় একসঙ্গে তিনজনের বেশি জড়ো হতে দেওয়া যাবে না। তিনজনের বেশি জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে, কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয়।

এসময় অবশ্য সংবাদপত্রের খবরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ যেন না করে সেই নির্দেশনাও দেন তিনি। বলেছেন, পুলিশ যেন তার আত্মরক্ষার আইন যথাযথভাবে প্রয়োগ করে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...