প্রকাশিত: ০১/০৯/২০২০ ৬:০৬ পিএম , আপডেট: ০১/০৯/২০২০ ৬:১০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা থেকে সাফরিনা নুর তিশা (১৪) নামক মাদরাসা ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার আদনান খন্দকার সানির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (রামু) এ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা রামু থানার মোঃ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

শুনানি শেষে বিচারক দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভিকটিম তিশার মামা নাসির উদ্দিন বাদি হয়ে রামু থানায় মামলা করেন। যার নং- ৩৪/৩৪৪।

আদনান খন্দকার সানি মামলাটির দুই নম্বর আসামি এবং ঢাকার খিলক্ষেতের ৮ নং ওয়ার্ডের ডুমনী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল্লাহর ছেলে।

গত ২৪ খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় সানিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে সে কক্সবাজার জেলা কারাগারে বন্দি।

গত ১৭ আগস্ট বেলা ১ টার দিকে গ্রামের বাড়ি থেকে অপহৃত হন সাফরিনা নুর তিশা।

সে ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের (৯ ম শ্রেণি) ছাত্রী এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ার মোঃ রফিকের মেয়ে।

এ বিষয়ে ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন মা রুজিনা আক্তার। যার নং-৭০৯।

মাদরাসা ছাত্রী সাফরিনা নুর তিশা উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা রোজিনা।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer