প্রকাশিত: ১৯/০২/২০২০ ৮:১১ পিএম , আপডেট: ১৯/০২/২০২০ ৮:১২ পিএম

সোয়েব সাঈদ, রামু
রামুতে ৬ রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। তাদের এ মাস করে সাজা দেয়া হয়েছে। আটককৃতরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে আসছিলো বলে জানা গেছে। রামুতে কর্মরত এনএসআই প্রতিনিধি আবু হানিফ জানিয়েছেন, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রামু বাইপাস বড়ুয়া পাড়ায় ৬ রোহিঙ্গা অবস্থান করছিলেন। এসময় তিনি ৬ রোহিঙ্গাকে আইনশৃংখলাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
রামু থানার এএসআই সজিব বড়ুয়া জানান, আটককৃত রোহিঙ্গাদেরকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার আদালতে হাজির করা হয়। আদালত দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারা মতে প্রত্যেক রোহিঙ্গাকে ১ মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আটক রোহিঙ্গারা হলেন, কুতুপালং ক্যাম্প-৬, ব্লক ১২ এর সুলতান আহম্মদের পুত্র রাইহাবুল্লা (২২), ক্যাম্প- ডি/৫ এর মো. আলীর পুত্র মো. রহিম উল্লাহ (১৭), ক্যাম্প- ৬ এর ব্লক ধ৩/১২ এর আহামদ হোছাইনের পুত্র আবু বকর ছিদ্দিক (২৮), ক্যাম্প- ৬, বক্ল ১১ এর ইউনুচ আহমদের ছেলে সব্বির আহম্মদ (১৯), ক্যাম্প- ১১ ই ১৫ ওসমান আহমদের ছেলে ফোরকান (২০) এবং ব্লক ই ৭ এর আলী আহমদের পুত্র মো. জাবেদ (১৮)।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer