প্রকাশিত: ০৮/০২/২০১৭ ২:৪৫ পিএম

সোয়েব সাঈদ::
কক্সবাজারের রামুতে ৫সন্তানের জনককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নজু মিয়া (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পূর্বপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রামু থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এরআগে সকালে হত্যাকান্ডের খবর পেয়ে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনাস্থলে যান।
নিহতের স্ত্রী দিলোয়ারা বেগম ও ছেলে মহি উদ্দিন জানিয়েছেন, নজু মিয়া ওই এলাকার জমিদার শাহ আলম চৌধুরীর জমিতে পানি সেচের জন্য বসানো সরঞ্জাম পাহারা দিতেন। এজন্য ধানি জমি সংলগ্ন সেচযন্ত্রের পাশে একটি প্লাস্টিকের ছাউনি দেয়া ঘরে রাত কাটাতেন। মঙ্গলবার রাতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় স্থানিয় কুচক্রী ব্যক্তি নজু মিয়াকে গলায় কাপড় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারা আরো জানান, নিহত নজু মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জিহবা বের করা অবস্থায় ছিলো।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, হত্যাকান্ডের প্রকৃত তথ্য জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer