প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৯:১৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪০ পিএম

রামু প্রতিনিধি::
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার নূরানী’র (প্রাক-প্রাথমিক) ছাত্রী জান্নাতুল ফেরদৌস সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের সময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকাস্থ মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশুছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুছাত্রী জান্নাতুল ফেরদৌস (৫) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকার আমির হোসেনের মেয়ে।

আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ জানান, এক-দেড় কিলোমিটার দূর থেকে প্রতিদিনের মতো মাইক্রোবাসে করে একই শ্রেণীতে পড়–য়া বোন হোসনে আরা’র সাথে মাদ্রাসায় আসছিল, নূরানী শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। হোসনে আরা নিরাপদে রাস্তা পার হতে পারলেও, গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) সজোরে ধাক্কা দিলে শিশু জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, ওখানেই তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...