প্রকাশিত: ১৪/০৫/২০২২ ৮:৩৬ এএম

সোয়েব সাঈদ:
রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। শুক্রবার, ১৩ মে রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম -কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ঘটনাস্থলে যান। তিনি রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান-
দূর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তুলাতলী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে গিয়াস উদ্দিন রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...