প্রকাশিত: ১৫/১০/২০১৯ ৮:৪৭ পিএম

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের নির্বাচন কর্মকর্তা,রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্হা এনএসআই,ডিজিএফআই এবং জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ সহ সবার কঠোর সতর্কতার মধ্য দিয়ে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে কচ্ছপিয়া ইউনিয়নের নতুন ভোটার প্রার্থীদের ছবি তোলার কার্যক্রম শুরু হয় আজ ১৫ অক্টোবর সকাল ৯ টায়।

এ সময় রোহিঙ্গা নাগরিক মনজুর আলম (২৩) কে কচ্ছপিয়া ইউনিয়নে ভোটার করার জন্য কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি এলাকার হাফেজ আহমদ নিজের সন্তান পরিচয় দিয়ে জাল কাগজপত্র সৃষ্টি করার সত্যতা পেয়ে রোহিঙ্গা মনজুর ও হাফেজ আহমদ কে আটক করে ব্যাপক জিজ্ঞাসা করলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।

পরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার আদালতে সোপর্দ করলে রোহিঙ্গা নাগরিক মনজুর আলম ও ভুয়া পিতা হাফেজ আহমদ কে ২০ দিন করে সাজা দেন।

এতে করে ছবি তুলতে আসা নতুন ভোটারদের মুখে মুখে প্রশাসনের কঠোর ভূয়সী প্রশংসা করতে শোনা গেছে।

কয়েকজন ভোটার জানান,শেখ হাসিনা সরকার এখন রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে শক্ত অবস্হান নিয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার শুরু থেকে সতর্ক অবস্হান নেওয়ার কারণে অনেক রোহিঙ্গা ছবি তুলতে পারেনি।এজন্য কচ্ছপিয়ার তরুণ প্রজম্মের পক্ষ থেকে ইউএনও মহোদয় কে সাধুবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...