ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ১০:০৬ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু খুনিয়াপালং এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে গভীর খাদের পড়ে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন টমটম চালক আইয়ুব আলী আকবর (৫০)। তিনি খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে৷

জাহাঙ্গীর আলম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বিপরীত থেকে আসা প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুটি যানবাহনই পাশের ছড়ায় ছিটকে পড়ে। পথচারীরা প্রাণপণ চেষ্টা উভয় যানবাহনের যাত্রী ও চালকের দের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...