প্রকাশিত: ১২/০৭/২০২০ ৪:২৬ পিএম

সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজারের রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহত ৩ জনই মোটর সাইকেল আরোহী। নিহত যুবক সাইফুল ইসলাম (৩০) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা হেছে।

রবিবার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত অপর ২জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এরা হলেন একই এলাকার আফসার (২৮) ও জয়নাল (৩০)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, কক্সবাজারমুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ৩২-৭১৩২) এর সাথে বিপরীতমুখি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। আহত আফসার ও জয়নালকে মূমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এতে গাড়ি দুটিও দুমড়ে মুছড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer