প্রকাশিত: ২০/০৩/২০২০ ৭:২৬ পিএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে পাচারকালে ৪ রোহিঙ্গা নারী ও দালালসহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকালে রামুর বাণিজ্যিক এলাকা চৌমুহনী স্টেশন থেকে বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এসময় আটক দালালকে ১ মাসের সাজা এবং ৪ রোহিঙ্গা নারীকে পুলিশি হেফাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী জামতলী সি ব্লকের আবু সোলেমানের ছেলে পাচারকারি হামিদ উল্লাহ্ (১৯), উনচিপ্রাং ই ব্লকের হাজ¦ী রশিদের মেয়ে তাওহীদা (২৫), নজির আহমদের মেয়ে ছাহেরা বিবি (১৭) ও সাদেকা বিবি (১৯) এবং শামসুল আলমের মেয়ে মিনু আরা (১৯)।
উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, দালাল হামিদ উল্লাহ ৪ রোহিঙ্গা নারীকে চট্টগ্রামে পাচারের উদ্দ্যশ্য ক্যাম্প থেকে নিয়ে আসে। উক্ত দালালকে দন্ড বিধির ১৮৮ ধারায় ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটক ৪ নারীকে পুলিশী হেফাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...