প্রকাশিত: ০২/০৯/২০২০ ১:১৫ পিএম

সোয়েব সাঈদ ::
রামুতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত নজিবুল আলম (৩০) রামুর রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ আবু ছৈয়দের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজারকুল রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের সামনে রামু-মরিচ্যা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত নজিবুল আলম পেশায় দিনমজুর। সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ঢালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে।
আধঘন্টা পর বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে লোকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer