প্রকাশিত: ০১/০৯/২০১৮ ৯:০৮ এএম

রামু সংবাদদাতাঃ
রামুতে ইসলামী বইসহ ৪ ‘শিবিরকর্মী’ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১আগষ্ট) বিকাল ৫ টার দিকে রাজারকুল কাঠালিয়াপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- রাজারকুল কাঠালিয়াপাড়ার নুর আহাম্মদের ছেলে শফিউল আলম, শাহাজাহানের ছেলে খুরশেদ আলম, চাকমারকুল সিকদারপাড়ার মোহছেনুল হকের ছেলে আনছার উল্লাহ ও কচ্ছপিয়া উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে মহিউদ্দিন। এরা সবাই ‘শিবিরকর্মী’ বলে পুলিশ জানিয়েছে।
রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, গোপন বৈঠকের সংবাদে অভিযান চালিয়ে ৪ জন শিবিরকর্মী অাটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইসলামী বই এসো আলোর পথে, কিশোর কন্ঠ ও কিছু লিফলেট পাওয়া গেছে।

ওসি জানান, আটক আনছার উল্লাহ চাকমারকুল ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। বাকি ৩ জন কর্মী।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...