ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ৬:৩৮ এএম

কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনার পাড়ার মৃত ভোলা বড়ুয়ার ছেলে বোধন বড়ুয়া (৩৪) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার মুইং চা অং মার্মার ছেলে উসাই মং মার্মা (৪৩)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, বিকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকের চালান লেনদেন সংক্রান্ত সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer