প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৩:৫৯ পিএম

আজ ২৯ জুন ২০২০ (সোমবার) পৃথক দুটি তল্লাশিতে ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবা সহ মো: রফিক (২৭) ও ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ মো: সাহিদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে রামু সেনানিবাসের কর্তব্যরত মিলিটারী পুলিশ।

মাদক ব্যবসায়ীগণ সিএনজি যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক তল্লাশি চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা জব্দ করে। সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সকাল ০৮১০ ঘটিকায় এবং ১১৩৫ ঘটিকায় পৃথক দুটি তল্লাশিতে মরিচ্যা হতে রামুগামী সিএনজির ড্রাইভার মো: রফিক ও মো: সহিদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের গতিবিধি সন্দেহজনক থাকায় মিলিটারী পুলিশ সদস্যরা সিএনজি তল্লাশি করে সন্দেহজনক প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেটগুলো থেকে উল্লেখিত সংখ্যক ইয়াবা পাওয়া যায়।

আসামী মোঃ রফিক বান্দরবান জেলার কালঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের সন্তান এবং আসামী সাহিদ কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়া গ্রামের মো: রফিক উদ্দিন এর সন্তান। তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামীদ্বয়কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ র‍্যাব -১৫ এর নিকট হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer