উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১০/২০২৩ ৯:২৩ পিএম

কক্সবাজারের রামু সরকারী কলেজে নানা অনিয়ম, দূর্নীতি ও কলেজের নগদ টাকা লুটের অভিযোগে দীর্ঘদিনের সুনাম তলানীতে গিয়ে দাড়াঁয়। আবার এরই মধ্যে গতকাল ১১ অক্টোবর বুধবার কলেজ চলাকালিন কলেজের জুনিয়র শিক্ষক (চুরির অভিযোগে বহুল বিতর্কিত) মোহাম্মদ হোসাইন একই কলেজের সিনিয়র শিক্ষক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আক্তার জাহান কাকলীকে কলেজের প্রধান শিক্ষকের সামনে হেনেস্তা করে, মারধর ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে।

যার কারনে ওই নারী শিক্ষক বাদী হয়ে রামু থানায় জিডি করেছেন। যার জিডি নং ৫২৭/২৩. সাধারণ ডাইরী সুত্রে জানা গেছে, ভোক্তভোগী আক্তার জাহান কাকলি, রামু সরকারী কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান এবং দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এর মধ্যে কতিপয় অসাধু ব্যক্তির ব্যক্তির ইন্দনে পূর্ব পরিকল্পিতভাবে, ওই বিতর্কিত শিক্ষক মুহাম্মদ হোসাইন, কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ও অধ্যক্ষ সম্মুখে আক্তার জাহানকে প্রানের মেরে ফেলার উদ্দিশ্যে, অশ্লিল গালি গালাজ করে, মারার জন্য তেড়ে আসে।

এতে উপস্থিত ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অহিদুল কবির এবং কলেজের অধ্যক্ষ মুজিবুর আলম বাধার মুখে, ওই আক্তার জাহান কাকলি প্রানে রক্ষা পেলেও, অভিযোক্ত মুহাম্মদ হোসাইন তাকে সবার সামনে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এই ব্যাপারে অভিযোক্ত মুহাম্মদ হোসাইন ঘটনা অস্বীকার করে জানান, তাকে আক্তার জাহান মারার জন্য আসলে, তিনি তা দেওয়ালে প্রতিহত করার চেষ্টা করেন।

রামু থানার ওসি মুহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, তিনি এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম জানান, এই ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...