প্রকাশিত: ৩০/০৯/২০১৯ ৮:৪৬ এএম

সোয়েব সাঈদ, রামু:

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হলেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল খায়ের। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগষ্ট মাসে মামলা তদন্ত, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ইত্যাদিতে সার্বিক বিবেচনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল খায়েরকে এ সম্মাননা দেয়া হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন বরণ দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বণিক চন্দ্র দাশ, জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...