প্রকাশিত: ১৫/০৬/২০২০ ৮:৩৬ এএম

সোয়েব সাঈদ, রামু::
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বাংলাদেশ এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের কক্সবাজার শাখা।
রবিবার (১৪ জুন) বেলা ১২ টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার কাছে এ দুটি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়।
এসময় এসএসসি ২০০২ এইচএসসি ২০০৪ বাংলাদেশ কক্সবাজারের ভোকাল পয়েন্ট মোহাম্মদ নুরুল আলম, সদস্য মিনহাজ চৌধুরী, আসিফ সাইফুল আবির, আবু হানিফ, রমজান আলী, দিবস বৈদ্য, আমিরুল কবির রকিব, আমান উল্লাহ, মোঃ হামিদ, মোঃ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফেইসবুকভিত্তিক এই গ্রুপের সদস্য সংখ্যা ৪১ হাজার এর অধিক। এই গ্রুপের সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। ইতিপূর্বে উক্ত গ্রুপের কক্সবাজারের বন্ধুদের পক্ষ থেকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
এছাড়াও উক্ত গ্রুপের পক্ষ থেকে ওয়ার্ম লাভ (শীতবস্ত্র বিতরণ), সাইলেন্ট স্মাইল (ঈদে পথশিশুদের জন্য নতুন কাপড়) সহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...