প্রকাশিত: ১৬/০৩/২০২১ ৩:৪১ পিএম

রাজশাহীতে তানোরে লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন। বিমানটিতে যে দুজন ছিলেন, তার মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি। তানোর থানার ওসি রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer