প্রকাশিত: ০৯/০৭/২০১৭ ২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ পিএম

নিউজ ডেস্ক::
রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার ভোর ৫টা থেকে ইয়াবা উদ্ধারের এ অভিযান শুরু করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযান এখনও শেষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাঁও সার্কেল ইন্সপেক্টর সুমনুর রহমান।

সার্কেল ইন্সপেক্টর সুমনুর রহমান জানান, ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বর্তমানে রাজারবাগের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer