প্রকাশিত: ১২/০৮/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু এলাকা পরিদর্শন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৬ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে গেলেও রাখাইন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ পাঁচজনকে অনুমতি দেওয়া হয়। পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন মিয়ানমারের সমাজ কল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত।

সূত্র জানায়, সকালে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের মিয়ানমারের সিত্তে শহর থেকে হেলিকপ্টারযোগে মংডুতে নেওয়া হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সফরসঙ্গীরা রোহিঙ্গাদের ফেরত নিয়ে এসে সাময়িকভাবে রাখার জন্য নির্মিত ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। এ ছাড়া রাখাইনে রোহিঙ্গা গ্রামও পরিদর্শন করেন তারা। সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা। পরে বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি আবারও সিত্তয়ে ফিরে আসে। সেখান থেকে ফিরে ইয়াংগুনে যায়।

বৃহস্পতিবার মিয়ানমার সফরে যান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তার সফল সঙ্গীরা।

শুক্রবার নেপিদোতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসানে দুই পক্ষ একমত হয়। রোববার ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer