প্রকাশিত: ২৫/০৬/২০১৮ ৮:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৩ এএম

ঢাকা: রোহিঙ্গাদের জন্য বেঁচে থাকার স্বাভাবিক পরিবেশ তৈরির লক্ষ্যে মিয়ানমারের রাখাইনে শান্তিরক্ষীদের পাঠানোর কথা ভাবছে না জাতিসংঘ।

রোববার (২৪ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রুয়া। রাখাইনে শান্তিরক্ষীদের মিশনে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে সফররত জাতিসংঘের শান্তিরক্ষী বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রুয়া রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

দু’দিনের এ সফর শেষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাখাইনে শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য নিরাপত্তা পরিষদ ও মিয়ানমারের অনুমতির প্রয়োজন।

জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমি আশাবাদী। যেহেতু জাতিসংঘ মহাসচিব নিজেই ইস্যুটির দেখভাল করছেন, রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গারা নিজেদের অধিকার ফিরে পাবে।

এদিকে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে জা পিয়েরে ল্যাক্রুয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রুয়া গত শনিবার (২৩ জুন) বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশ সফর শেষে তিনি ভারত, পাকিস্তান ও নেপাল যাবেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া সৈন্যদের মধ্যে এই চার দেশের সৈন্যই এক তৃতীয়াংশ। জা পিয়েরে এসব দেশের শীর্ষ সেনাকর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer