প্রকাশিত: ২২/০৫/২০২২ ৯:২৪ এএম

বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি। সফরকালে তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন। রোহিঙ্গাদের নিয়ে সার্বিক কার্যক্রমও পরিদর্শন করবেন।

সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের রাখাইনে সহায়ক কার্যক্রম জোরদারের অনুরোধ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি। বিকালে তার সফর নিয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, তাদের (ফিলিপো গ্র্যান্ডি) মিয়ানমারে প্রবেশাধিকার আছে। অবশ্যই আমরা চাইবো তারা যেন রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করে।

পাঁচ দিনের সফরকালে ফিলিপো গ্র্যান্ডি ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গাদের বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে তিনি আলোচনা করবেন।

শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তারা আসেন কিন্তু কাজ করেন খুব কম। আমরা তাদের বারবার অনুরোধ করছি রাখাইনে কাজ করেন। গত কয়েক বছর সেখানে কার্যক্রম স্থবির হয়ে আছে, সেখানে কার্যক্রম জোরদার করেন।

আবদুল মোমেন বলেন, রাখাইনে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্পে থাকা রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়ি ফিরলে অন্য রোহিঙ্গারাও ফেরত যাবে। কিন্তু জাতিসংঘ খালি আমাদের দিকে তাকিয়ে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতি তাদের নজর বেশি। বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন।

বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় সাময়িক এবং এটি নিয়ে বেশি চিন্তার কারণ নেই বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer