প্রকাশিত: ০৯/১১/২০১৮ ১০:১১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি ‘স্বাভাবিক’। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি শুরু করা যাবে।

শুক্রবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে জাতিসংঘের এ বিশেষ দূত মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে কক্সবাজারে এ বৈঠকে মিলিত হন।

প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ক্রিস্টিন এস বার্গনারের তথ্যমতে, রাখাইন রাজ্যের বর্তমান পরিবেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। বাংলাদেশও সেভাবে প্রস্তুতি নিচ্ছে।
নভেম্বরের মধ্যবর্তী স্থানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। প্রত্যাবাসনকে সামনে রেখে জাতিসংঘের বিশেষ দূত সেদেশের পরিবেশে পরিস্থিতির সম্পর্কে প্রত্যাবাসন কমিশনারকে জানান।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন জাতিসংঘের রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer