প্রকাশিত: ৩১/০৮/২০২০ ৬:৪৫ পিএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদে প্রকল্প অবহিত করণ সভা সোমবার ( ৩১ আগষ্ট) ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভলপমেন্ট (শেড) আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ডাক্তার মোকতার আহমদ, মেম্বার মীর আহমদ চৌধুরী, মেম্বার মহাবুবুল আলম, মেম্বার কামাল উদ্দিন মেম্বার সেলিম কায়সার, মহিলা মেম্বার আনজুমান ইয়াসমিন চৌধুরী পুতুল রানী বড়ুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ ও স্বাস্থ্য পরিদর্শক আদর্শ বড়ুয়া প্রমুখ।

প্রকল্প অবহিত করণ সভায় প্রকল্পের ধরন ও কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন এনজিও শেডের মানবিক সহায়তা কর্মসূচির ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন।
সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মহিলা মেম্বার, গণমাধ্যমকর্মী, শিক্ষক ইমাম সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দাতা সংস্থা অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে এনজিও শেড রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদান সহ সুরক্ষা ও দক্ষতা অর্জনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer