প্রকাশিত: ০৭/০৬/২০১৮ ৬:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ এএম

ঢাকা : দেশীয় বাজারের রডের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর পণ্যটিতে সুখবর দিচ্ছে সরকার। রডের অন্যতম কাঁচামাল আমদানিতে নিয়মিত শুল্ক কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট পেশকালে এ তথ্য জানান।

বাজেট বক্তব্যে তিনি বলেন, লৌহ ও ইস্পাত শিল্পে বিগত বছরগুলোতে আমদানির পরিমাণ ও রাজস্ব হ্রাস পেয়েছে। একই সাথে স্থানীয় বাজারে তৈরী রডের দামের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। রডের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এর কাঁচামাল ফেরো এ্যালয়ের রেগুলেটরি ডিউটি ১৫% হতে হ্রাস করে ১০% এবং স্পঞ্জ আয়রন আমদানিতে স্পেসিফিক কাস্টমস ডিউটি প্রতি মেট্রিক টনে ১,০০০ টাকা হতে হ্রাস করে ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, বাড়ি নির্মাণে গুরুত্বপূর্ণ উপাদান রড। টিএমটি ফাইভ হান্ড্রেড ডব্লিউ, গ্রেড সিকস্তি ও ফরটি দেশে এই তিন ধরণের রড তৈরি হয়। মান ভালো হওয়ায় দেশে সিকস্তি গ্রেডের রডের চাহিদাই বেশি।

কিন্তু সম্প্রতি রডের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নির্মাণ শিল্পে তৈরি হয় অস্থিরতা।

গত বছরের জুন মাসে সিকস্তি গ্রেডের রডের দাম ছিল টনপ্রতি ৪৫ থেকে ৪৮ হাজার টাকা। এরপর অক্টোবরে যা বেড়ে হয় ৫৫ থেকে ৫৬ হাজার। এই ধারাবাহিকতায় এ বছরের ২০ মার্চ বেড়ে হয় ৬৫ থেকে ৬৬ হাজার এবং এর এক সপ্তাহ পর (২৭ মার্চ) তা আরও বেড়ে হয় ৭১ হাজার টাকা।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer