প্রকাশিত: ০৫/০৪/২০১৭ ৩:৪৬ পিএম

আতিকুর রহমান মানিক::

দুর্নীতি দমন কমিশন আয়োজিত “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা”য় সারাদেশের প্রতিযোগীদের মধ্যে ২য় স্হান অধিকার করেছে কক্সবাজারের মেয়ে আছিয়া ইসলাম (সাবা)। সে কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী সাহিত্য বিভাগের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্রী। গত ১ এপ্রিল বিকালে ঢাকার সেগুনবাগিচাস্হ জাতীয় নাট্যশালা মিলনায়তনে উপরোক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে দুদক। অনুষ্ঠানে তার হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। দুর্নীতি দমন কমিশনের উচ্চপদস্হ কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। ২০১৬ সালে দেশব্যাপী বিভিন্নস্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। এতে খ বিভাগে ২য় স্হান অধিকার করে আছিয়া ইসলাম সাবা। সে কর্মজীবনে শিক্ষক হতে চায়। সাবা সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মোহাম্মদ ইসলামের মেয়ে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer