প্রকাশিত: ১৮/০২/২০১৭ ২:৩৭ পিএম

নিউজ ডেস্ক: নিজ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার মাত্র ১৫ দিনের মধ্যে নিজের মেয়েকে বাল্যবিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি। গতকাল শুক্রবার হওয়া রাজকীয় এই বিয়ে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

শুধু তাই নয়, আলোচিত এই বিয়ের বরও পুলিশের এসআই। রাজকীয় এ অনুষ্ঠানে এক সঙ্গে দুই মেয়ের বিয়ে দিয়েছেন এমপি। অপর পাত্র দুদুক কর্মকর্তা।

এমপি কন্যার বাল্যবিয়ের পাত্র ওবায়দুর রহমান কায়সার এসআই পদে টাঙ্গাইলের ঘাটাইল থানায় কর্মরত। বড় মেয়ে পায়েলের স্বামী উপ-সহকারী পরিচালক হিসেবে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত। তার নাম সাইদুজ্জামান নন্দন।

এমপি সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি জাতীয় পার্টির কোটায় ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবেরও দায়িত্ব পালন করছেন তিনি। এমপির মেয়ের বাল্যবিয়ের রাজকীয় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ বিভাগ ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৫ হাজার মেহমান এ বিয়েতে আমন্ত্রিত ছিলেন। শুধু তাই নয়, জাতীয় পার্টির এই এমপির এক সঙ্গে দুই মেয়ের বিয়ে অনুষ্ঠানের খরচ প্রায় ৪ কোটি টাকা। জবাই করা হয় ৫০০ খাসি। খাদ্য মেনুতে ছিল বাসমতি চালের পোলাওসহ মুখরোচক নানা খাদ্য। স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ উপজেলা পরিষদ চত্বরে এ বিয়ের আয়োজন করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা ছিলেন শৃঙ্খলার দায়িত্বে।

স্থানীয়রা জানান, এমপির বড় মেয়ে মাসকুরা মীম পায়েল স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাস করলেও ছোট মেয়ে আফসানা মীম প্রিয়ন্তী ২০১৬ সালে ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট মাদরাসা থেকে সপ্তম শ্রেণী পাস করেছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...